• ঢাকা
  • রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ এএম


ভারতে সরকার বি’রো’ধী জোটে থালাপতি বিজয়ের দল টিভিকে, নামছেন বি’ক্ষো’ভে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ অক্টোবর ২০২৬ ১১:২৭ পিএম

ভারতের বিরোধী জোট ইন্ডিয়ার জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিতে পারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের (সি. জোসেফ বিজয়) দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের আন্দোলনে দলটির অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থল থিরুমাভালাভান।শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে থিরুমাভালাভান জানান, গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে ইন্ডিয়া জোটের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল টিভিকে। সম্প্রতি দলটি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখার সঙ্গে যুক্ত হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জোটের একই ধরনের কর্মসূচিতে দলটি অংশ নেবে বলে আশা করছেন তিনি।থিরুমাভালাভান বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর আপত্তির পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিরোধীদের আশঙ্কা, এই প্রক্রিয়ার কারণে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এ পরিস্থিতিতে ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে বিরোধী দলগুলো।এর আগে, গত ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁদের এই বৈঠককে কেন্দ্র করে কংগ্রেস ও টিভিকের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।২০২৪ সালে অভিনেতা থালাপতি বিজয়ের হাত ধরে যাত্রা শুরু করে টিভিকে। তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করে দলটি। ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশগ্রহণের মধ্য দিয়ে বিরোধী জোটের সঙ্গে টিভিকের রাজনৈতিক সম্পৃক্ততা আরও স্পষ্ট হয়েছে। তবে জাতীয় পর্যায়ে জোটের কর্মসূচিতে দলটির ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা এখনো নিশ্চিত নয়।এর আগে, গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পর্যালোচনা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া ঠেকানোর দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। এ বিষয়ে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াসংক্রান্ত নথি তলব করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/বিএসএস