পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনের ফল প্রকাশের পরও পরাজয় স্বীকার করেননি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত একশোটি আসন “লুট করে নিয়েছে” এবং ভোটগণনায় অনিয়ম হয়েছে।তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেন, ভোটগণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং সব নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। মমতার অভিযোগকে “পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন” বলেও মন্তব্য করেন তিনি।মনোজ কুমার আগরওয়াল জানান, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে—গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ রাখা, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়াসহ যে অভিযোগগুলো তোলা হয়েছে, সেগুলো মনগড়া।উল্লেখ্য, নিজ আসন ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার রাতেই কেন্দ্র ত্যাগ করে ফল নিয়ে কারচুপির অভিযোগ তোলেন
/বিএসএস