• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম


সৌদি আরবে হামলায় মার্কিন নাগরিক নিহত, ক্ষোভে যা বললেন ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১০:৩৮ এএম

সৌদি আরবে হামলায় মার্কিন নাগরিক নিহত, ক্ষোভে যা বললেন ট্রাম্পসৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ অক্টোবর) সংঘটিত ওই হামলায় এক মার্কিন নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হওয়ার খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রিয়াদের বিমানবন্দরে সংঘটিত হামলাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। এ সময় তিনি বলেন, সৌদিরা ভালো যোদ্ধা। তবে তাঁর মতে, এই হামলা ছিল অত্যন্ত মারাত্মক ও ভয়ংকর।প্রতিবেদন অনুযায়ী, শনিবার রিয়াদের গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে হুতিরা এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি।এদিকে সৌদি আরবের ওপর হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কঠোর বার্তায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলাসহ হুতিদের সব ধরনের হামলার নিন্দা জানান।মার্ক রুবিও বলেন, এ ধরনের নিন্দনীয় হামলা সাধারণ মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। তিনি এসব হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহত ১২ জনের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। পরবর্তী সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওও ওই হামলায় একজন মার্কিন নাগরিকের প্রাণহানির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

/বিএসএস