ওমানের মুসান্দাম উপকূলের কাছে হরমুজ প্রণালীতে জাহাজ ও ট্যাংকার
হরমুজ প্রণালি বন্ধ থাকায় ১০৫টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার বর্তমানে আটকে পড়েছে বলে জানিয়েছে ট্যাঙ্কার কোম্পানিগুলোর একটি বাণিজ্য সংগঠন। এসব জাহাজে প্রায় ২,৪০০ নাবিক অবস্থান করছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে এই অচলাবস্থার প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।