• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম


“গুলি চালিয়ে আমাকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না”-ডোনাল্ড ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৭:৪৪ পিএম

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বন্দুক হামলার ঘটনার পরও ইরান ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেল-এ আয়োজিত অনুষ্ঠানে হামলার সময় দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘এই হামলা আমাকে ইরান যুদ্ধ থেকে সরাতে পারবে না।’

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের সরাসরি কোনো যোগসূত্র নেই, যদিও তদন্ত এখনো চলছে।

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন এবং তেহরানকে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছিলেন।