• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম


ট্রাম্প ছিলেন মঞ্চে, তখনই গুলি! কে এই হামলাকারী?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে আয়োজিত বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটেছে।শনিবার রাতের এই নৈশভোজে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্প-সহ উপস্থিত শীর্ষ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, যার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।মার্কিন গণমাধ্যম সংশ্লিষ্ট কয়েকজন বিশ্লেষক ও মন্তব্যকারীর তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি হামলার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি যাচাই করছে।