• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম


যুদ্ধবিরতির পর স্বাভাবিকতা, তেহরান থেকে উড়ল আন্তর্জাতিক ফ্লাইট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৩:০৬ পিএম

ইরানে আবার চালু হলো আন্তর্জাতিক বিমান চলাচল। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী ফ্লাইট শুরু হয়েছে।

মার্কিন-ইসরাইল সামরিক সংঘাত শুরুর পর গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

প্রথমে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়, আর এখন আন্তর্জাতিক ফ্লাইটও পুনরায় চালু হলো।

সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে তেহরান থেকে ইস্তাম্বুল, মাসকাট এবং মদিনার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও আগের দফার আলোচনা সফল হয়নি।