• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম


মোদির বিরু’দ্ধে তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান রাহুলের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৯:০১ পিএম

ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত পুলিশই মোতায়েন করা হোক কিংবা যত নেতাকর্মীকেই গ্রেপ্তার করা হোক, তারা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাহুল গান্ধী। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে বলেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণদের গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিপক্ষের অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তার স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন কংগ্রেসের এই নেতা।

ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ক্রমেই রাজনৈতিক চাপের মুখে পড়ছেন।

রাহুল গান্ধীর দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার কারণে ক্ষমতাসীন পক্ষের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

/এসএন