• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম


আট’কদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন করবেন সোনম ওয়াংচুক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৮:৫৯ পিএম

বিক্ষোভকে কেন্দ্র করে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন করার কথা জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। প্রয়োজনে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি গ্রহণের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

ম্যাগসাইসাই পুরস্কারজয়ী এই শিক্ষাবিদ আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, গতকাল তিনি আজকের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলেন। তখন তিনি কল্পনাও করতে পারেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটি অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

লাদাখের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরিবেশ আন্দোলনকর্মী আরও বলেন, আন্দোলন পরিচালনার জন্য এতজন নেতাকে দেখে তিনি আশাবাদী হয়েছিলেন। কিন্তু পরে জানতে পেরেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনম ওয়াংচুক আশা প্রকাশ করেন, আটক সবাইকে দ্রুত মুক্তি দেওয়া হবে। তবে আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে তাকে অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি বিবেচনা করতে বাধ্য হতে হবে বলে জানান তিনি।

/এসএন