• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম


“ইরান যুদ্ধে কোন চাপ অনুভব করছি না!”-ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ১১:০৭ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ করতে তাড়াহুড়ো না করে একটি শক্তিশালী চুক্তিতে পৌঁছাতে চান।

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সন্তোষজনক সমঝোতায় পৌঁছানোই তার মূল লক্ষ্য। তাই আলোচনার ক্ষেত্রে সময় নেওয়াকে তিনি স্বাভাবিক বলেই মনে করছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট তার চূড়ান্ত শর্ত ইরানের সামনে তুলে ধরেছেন এবং এখন তাদের জবাবের অপেক্ষা চলছে।

এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ খুব শিগগিরই শেষ হতে পারে। যুক্তরাষ্ট্র তেল আবিবকে সতর্ক করেছে, নির্ধারিত সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে।