• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম


হুথিদের কড়া বার্তা

‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আকাশসীমা হাম’লার জন্য উন্মুক্ত’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৬:২৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন হুথিদের এক সামরিক মুখপাত্র।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ হামলা পরিচালনা করেছে।

হুথি সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ভুলভাবে হামলা চালানো হয়েছে। এর ফলে বিমানবন্দরটির বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

এর আগে একই দিন সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয় হুথি বিদ্রোহীরা। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ব্যতীত সমগ্র সৌদি আকাশসীমা আমাদের হামলার জন্য উন্মুক্ত থাকবে।’

হুথিরা আরও জানায়, এই সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমা ব্যবহার অব্যাহত রাখলে এর ফলে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতির জন্য তারা কোনো দায় নেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/এসএন