বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরাইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। তাদের এই অগ্রগতিতে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার খবরের পর বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠেছে বলে জানা গেছে।
বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয়। ফলে এর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে।বিশেষজ্ঞদের মতে, প্রণালিটির নিরাপত্তা ও নৌ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কাও তৈরি হতে পারে।
/বিএসএস