• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম


যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে দুই ইসরাইলি সেনা নিহত

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩৬ পিএম

দক্ষিণ লেবাননে গত দুই দিনে ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন, যা চলমান যুদ্ধবিরতির মধ্যেই ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানায়, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সর্বশেষ নিহতদের মধ্যে রয়েছেন রিজার্ভ সার্জেন্ট মেজর বারাক কালফন এবং ৩১ বছর বয়সী সার্জেন্ট লিডোর পোরাত।

এ ঘটনায় আরও অন্তত ১২ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ, তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে এসব হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত এবং সাত হাজারেরও বেশি আহত হয়েছেন।

এ পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও সহিংসতা পুরোপুরি থামেনি।