• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম


ই’রানকে আত্মসম’র্পণ করে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ট্রা’ম্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১১:০৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত আর না বাড়িয়ে তেহরানকে দ্রুত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের চলমান সামরিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং ইরানের অবস্থানের তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত করার পরিবর্তে ইরানের জন্য সবচেয়ে ভালো পথ হলো নিঃশর্ত আত্মসমর্পণ করে সংঘাতের অবসান ঘটানো। এ কারণেই তেহরানের উচিত দেরি না করে আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন বৈরী পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ধরনের সরাসরি ও কঠোর বক্তব্য সামনে এলো।

ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এমন অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

/এসএন