ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আকস্মিক এ ভূমিকম্পে উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপ থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে। গভীর ভূমিকম্প হওয়ায় তা বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
শক্তিশালী এ কম্পনের পর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
/এএসএফ