• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম


হুতি দমনে স্থল বড় সামরিক অভিযানের পথে সৌদি আরব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ১:৪০ পিএম

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। শুধু সমুদ্রপথ নয়, প্রয়োজন হলে স্থলপথেও অভিযান চালানোর পরিকল্পনা করছে রিয়াদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দক্ষিণ লোহিত সাগরে সৌদি তেল রপ্তানিতে হুতিদের বাধা মোকাবিলায় এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সম্ভাব্য স্থল অভিযানের আগাম প্রস্তুতির অংশ হতে পারে। একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ১৪টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব।বর্তমানে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ২০ জুলাই সৌদি জাহাজের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে গোষ্ঠীটি। হুতিদের দাবি, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হলে সৌদি জাহাজের ওপর দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে।এদিকে ইয়েমেনের আল-বাইদা প্রদেশে সৌদি-সমর্থিত বাহিনীর সেনা সমাবেশের খবর পাওয়া গেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য স্থল অভিযান সেখান থেকেই শুরু হতে পারে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি বাহিনীর হামলায় সৌদি আরবের তেল স্থাপনা ও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এর ফলে এক দশকের বেশি সময় ধরে চলমান ইয়েমেন সংঘাত আবারও নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

/বিএসএস