জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার জবাবে এবার ইরানকে ‘খুব শক্ত আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৯ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘এবার আমাদের পালা।’ ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, সেটি সময়ই বলে দেবে উল্লেখ করে তিনি এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের পরপরই বৃহস্পতিবার ভোরে ইরানজুড়ে বড় ধরনের বিমান হামলা চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই হামলার প্রভাবে ইরানের একাধিক বড় শহরে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
/এসএন