• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ এএম


লোহিত সাগরে চলা জাহাজ থেকে ফি নেবে হুথিরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৮:০১ পিএম

ইরানের নির্দেশনায় ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের এক মন্ত্রী।ইয়েমেনের তথ্যমন্ত্রী মোআম্মার আল-ইরিয়ানি এই উদ্যোগকে ‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তার দাবি, এ পরিকল্পনার মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথকে হুথিদের সামরিক ও সন্ত্রাসী কার্যক্রমের স্থায়ী অর্থায়নের উৎসে পরিণত করার চেষ্টা চলছে।বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে আল-ইরিয়ানি বলেন, সম্প্রতি পাওয়া ‘নিশ্চিত গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তার অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পুরো পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে।

তিনি আরও দাবি করেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির বিশেষজ্ঞ ও উপদেষ্টারা সরাসরি এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরির কাজে যুক্ত রয়েছেন।আল-ইরিয়ানি জানান, পরিকল্পনার অংশ হিসেবে একটি পৃথক সংস্থা গঠনের চিন্তা করা হচ্ছে। এই সংস্থার দায়িত্ব হবে জাহাজ পরিচালনাকারী কোম্পানি এবং বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ সংগ্রহ করা।লোহিত সাগরের সংকীর্ণ নৌপথ বাব আল-মানদেব বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে জ্বালানি রপ্তানিতে বাধা সৃষ্টি হওয়ার পর সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে এই নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

/বিএসএস