মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘চমক হিসেবে’ এই হামলা চালিয়েছে।সেন্টকম এক বিবৃতিতে জানায়, হামলায় ছোড়া সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনারা সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
/বিএসএস