সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ভারতের কেন্দ্র সরকারের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শুক্রবার।স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীরা তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবেন।এর আগে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে নয়, বরং নিরপেক্ষ স্থানে বৈঠক আয়োজনের দাবি জানিয়েছিল সিজেপি। আন্দোলনকারীদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই বৈঠকের জন্য কনস্টিটিউশন ক্লাবকে স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।
/বিএসএস