• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম


‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’-শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১২:৪০ পিএম

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে মুখ খুলেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি বলেছেন, ব্যর্থতা মেনে নেওয়া সম্ভব হলেও প্রতারণা কখনো গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তরুণদের কঠোর পরিশ্রম ও মেধার প্রতি আস্থা অটুট রাখতে সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শচীন তার প্রয়াত বাবা অধ্যাপক রমেশ টেন্ডুলকারের শেখানো মূল্যবোধের কথা স্মরণ করেন। তিনি বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল সততা, পরিশ্রম এবং ন্যায়ের প্রতি অবিচল থাকা।এ সময় প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন শচীন। তিনি বলেন, যারা মনে করছেন তাদের কঠোর পরিশ্রম ও মেধার যথাযথ মূল্যায়ন হয়নি, তাদের অনুভূতি তিনি উপলব্ধি করতে পারেন।শচীনের মতে, এমন একটি পরিবেশ নিশ্চিত করা জরুরি যেখানে তরুণরা বিশ্বাস রাখতে পারে যে তাদের নিষ্ঠা, পরিশ্রম ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে এবং কোনো ধরনের প্রতারণা তাদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করবে না।

/বিএসএস