• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম


হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কোন আগ্রহ নেই: ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৪:৪২ পিএম

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ রাখে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অঞ্চলটিতে সামরিক ও কূটনৈতিক প্রভাব বজায় রাখার পাশাপাশি ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে ওয়াশিংটনের অবস্থান কঠোর থাকবে বলেও জানান তিনি।ট্রাম্পের দাবি, ইরান মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান এখনো আনুষ্ঠানিক আলোচনায় বসার জন্য প্রস্তুত নয়। তার আশা, খুব শিগগিরই ইরান কূটনৈতিক আলোচনায় ফিরতে বাধ্য হবে বা প্রস্তুত হবে।এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক একটি দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত পথেই চলতে হবে।এর জবাবে সেন্টকম জানায়, মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।ট্রাম্পের মন্তব্যের পর তেহরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি সতর্ক করে বলেন, ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তার মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে।তিনি আরও দাবি করেন, প্রয়োজনে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে।একই ধরনের বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের প্রতিরক্ষা নীতি স্পষ্ট—‘চোখের বদলে চোখ’।তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামো বা যেকোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হলে তেহরান কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে।

সূত্র: রয়টার্স

/বিএসএস