• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:১৪ এএম


ইরানের হা/ম/লায় মার্কিন ঘাঁটিতে নি/হ/ত বেড়ে ১৮

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১:০৬ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই আবারও মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাতে ইরানি হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

একই সঙ্গে আহত হয়েছেন প্রায় ৫০০ সেনাসদস্য।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পাঁচ মাস পরও ইরান তাদের সামরিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। বরং সাম্প্রতিক হামলাগুলো আগের তুলনায় আরও নিখুঁত ও কার্যকর হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।গবেষণা সংস্থা ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানার মতে, প্রত্যাশার তুলনায় অনেক দ্রুতই ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে।

তার দাবি, রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তার কারণে ইরানের হামলার নির্ভুলতা আরও বৃদ্ধি পেয়েছে।নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে মোতায়েন ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করলেও বিশ্লেষকদের মতে, বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।বিশ্লেষকদের মতে, ইরানের তুলনামূলক কম ব্যয়ের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি ওয়াশিংটনের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে তাদের ধারণা।

সূত্র: আলজাজিরা

/বিএসএস