• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ এএম


মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা অব্যাহত থাকবে: ইরানের সেনাবাহিনী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৪:০৬ পিএম

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনায় তারা ‘ধ্বংসাত্মক ড্রোন’ হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাঙ্কার এবং সহায়ক আশ্রয়কেন্দ্র।একই সঙ্গে ইরানের সেনাবাহিনী অভিযোগ করেছে, দেশটির সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।

এসব হামলাকে তারা জাতিসংঘ সনদের মৌলিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, স্বাধীনতা এবং জনগণকে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে রক্ষায় তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে।এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবেরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছিল। সর্বশেষ বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনীও ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে চলমান ড্রোন হামলার দাবি পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আল-জাজিরা

/বিএসএস