• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম


কুয়েতে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৩:৫২ পিএম

কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান। রবিবার (১২ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।আইআরজিসির দাবি, কুয়েতে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে থাকা ‘হিমার্স’ (HIMARS) ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালানো হয়েছে।

হামলায় দুটি আধুনিক হিমার্স লঞ্চার ধ্বংস হয় এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, আগুনে পুরো গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।ইরানের ভাষ্য অনুযায়ী, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি চলাকালেই ওই লঞ্চারগুলোতে হামলা চালানো হয়।এছাড়া আইআরজিসি আরও দাবি করেছে, রবিবার পরিচালিত এই সুনির্দিষ্ট ড্রোন অভিযানে ঘাঁটিতে থাকা অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তবে হামলায় ক্ষতিগ্রস্ত লঞ্চারের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, ‘হিমার্স’ বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত নির্ভুল ও বহুমুখী রকেট লঞ্চার ব্যবস্থা, যা ট্রাক থেকে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এ ধরনের হামলার দাবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।তবে এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/বিএসএস