• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম


আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪ স্বর্ণ ও ২ রৌপ্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৩:৪৯ পিএম

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমএসসি) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ইরান। চারটি স্বর্ণপদক ও দুটি রৌপ্যপদক জিতে ৪৯টি দেশের মধ্যে দলগতভাবে প্রথম স্থান অর্জন করেছে দেশটির জাতীয় গণিত অলিম্পিয়াড দল।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতায় ইরানের ছয় সদস্যের দল অংশ নেয়। দলের সদস্যরা হলেন— আরিয়ান জান্দি, আরশা আজিজোদ্দিন, সৈয়দ আমিরহোসেন তাইয়েব, আলিরেজা শরিফি, রাদিন নিক ইঘবালি এবং আলি জুনবখশ নাজাফাবাদী।

দলগত র‌্যাঙ্কিংয়ে ইরান পোল্যান্ড ও ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে। ইরানি শিক্ষার্থীদের এই অর্জন দেশটির গণিত শিক্ষার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আইএমএসসি ২০২৬-এ বিশ্বের ৪৯টি দেশ অংশ নেয়। ইরানি দল পুরো প্রতিযোগিতাজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সর্বোচ্চ স্থান অর্জন করে।

এদিকে, একই ছয় সদস্যের দল আগামী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ২০২৬-এও ইরানের প্রতিনিধিত্ব করবে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চীনের সাংহাই শহরে।

সূত্র: প্রেস টিভি

/এএসএফ