• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম


ঐতিহাসিক কারবালায় নেওয়া হবে খামেনির ম’রদেহ, শেষ দা’ফন মাশহাদে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুলাই ২০২৬ ৭:১৭ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে ধাপে ধাপে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে, এই আয়োজন ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হবে।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরপর তেহরানের প্রধান প্রধান সড়কে শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

পরে তার মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে। সেখান থেকে ইরাকের নাজাফ এবং ঐতিহাসিক কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।

কারবালা থেকে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে মরদেহ নেওয়া হবে। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আয়োজকদের ধারণা, তাকে শেষ বিদায় জানাতে দুই কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে।

বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল এ অনুষ্ঠানে অংশ নিতে পারে। এছাড়া পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে প্রাণ হারান আয়াতুল্লাহ আলি খামেনি।

/এসএন