• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ এএম


ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে নরওয়ের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ১১:০৭ এএম

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিষ্ঠিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে নরওয়ে। এ লক্ষ্যে জনমত যাচাইয়ের অংশ হিসেবে একটি গণপরামর্শ প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার।নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত আইনের আওতায় ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করা হবে।

পাশাপাশি ওইসব বসতিতে পণ্য রপ্তানি, সেখানে সম্পত্তি ক্রয়, বসতি নির্মাণ বা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান এবং সেখানে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণও নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী Espen Barth Eide বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠিত হয়েছে এবং এসব বসতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে।তিনি বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই আমরা এসব অবৈধ বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে চাই।”নরওয়ে সরকার জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে গণপরামর্শ কার্যক্রম চলবে।

এরপর প্রাপ্ত মতামত মূল্যায়ন করে প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দু। United Nations-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে।

সূত্র: আল জাজিরা

/বিএসএস