• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


দুই দিনে ২৭৭ মিলিয়ন ভিউ! নতুন ‘হ্যারি পটার’ সিরিজে ভক্তদের উচ্ছ্বাস

দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে
আপডেট টাইম: ৩১ মার্চ ২০২৬ ৫:২০ পিএম

২০২৩ সালে HBO ঘোষণা করেছিল যে জে.কে. রাওলিং-এর সাত খণ্ডের ‘হ্যারি পটার’ বই অবলম্বনে পূর্ণাঙ্গ টিভি সিরিজ আসছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর এবার ভক্তদের ধৈর্য শেষ হচ্ছে—চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিরিজটি।

মুক্তির আগেই ট্রেলারের সাড়া চোখে পড়ার মতো। মাত্র দুই দিনের মধ্যে ২৭৭ মিলিয়ন মানুষ ট্রেলারে ক্লিক করেছেন, যা এটিকে HBO Max-এর ইতিহাসের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ট্রেলারে পরিণত করেছে।

প্রথম মৌসুমে প্রদর্শিত হবে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারার্স স্টোন’–এর কাহিনি। ট্রেলারে দেখা যায় ১১ বছর বয়সী হ্যারি হঠাৎ করেই জাদুর স্কুলে ভর্তি হওয়ার চিঠি পায়, পরিচিত হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে, অংশ নেয় গ্রিফিন্ডর দলের কুইডিচ খেলার মধ্যে।

নতুন মুখে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি), অ্যালাস্টেয়ার স্টাউট (রন) ও অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়োনি)। সিরিজের পরিচালক মার্ক মেলড, শোরানার ফ্রানচেস্কা গার্ডিনার।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ বড়দিনে প্রচারিত হবে এইচবিও টিভি ও HBO Max-এ, যা বইয়ের পূর্ণাঙ্গ রূপান্তর হিসেবে পটারপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে।