• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম


এআই হুমকির বিরুদ্ধে আইনি পথে পপ তারকা টেইলর সুইফট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ১:৪৩ পিএম

বিশ্বখ্যাত সংগীতশিল্পী টিইলর সুইফট এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে বড় পদক্ষেপ নিয়েছেন। নিজের কণ্ঠস্বর ও শারীরিক অবয়বকে আইনিভাবে সুরক্ষিত করতে তিনি ‘ট্রেডমার্ক’ করার আবেদন করেছেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে টেইলর সুইফটের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি পৃথক আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মূল উদ্দেশ্য হলো—এআই প্রযুক্তি ব্যবহার করে শিল্পীদের অনুমতি ছাড়া তাদের কণ্ঠ, মুখ বা অবয়ব নকল করার প্রবণতা ঠেকানো।
বর্তমানে এআই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই যেকোনো তারকার মতো কণ্ঠস্বর বা ছবি তৈরি করা যাচ্ছে, যা ব্যক্তিত্বের অধিকার ও সৃজনশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নিজের পরিচয় ও সৃজনশীল কাজ সুরক্ষিত রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন এই পপ তারকা।
বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতে অন্যান্য শিল্পীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।