• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম


যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছেন জায়েদ খান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ এপ্রিল ২০২৬ ১০:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলা কনসার্টে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ৯ মে অনুষ্ঠিতব্য এই আয়োজনে জায়েদ খানের পাশাপাশি অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। অনুষ্ঠানটি আয়োজন করছে দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমা।

অনুষ্ঠান নিয়ে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা তাকে সবসময় অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবার বৈশাখী মেলায় অংশ নেওয়া তার জন্য আনন্দের এবং তিনি সবার সঙ্গে দারুণ সময় কাটানোর আশা করছেন।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করা গর্বের বিষয়। দর্শকদের জন্য এটি একটি স্মরণীয় আয়োজন হবে বলেও বিশ্বাস করেন তিনি।

আয়োজকদের মতে, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলাটি অনুষ্ঠিত হবে।