• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ এএম


মেহজাবীনের ঝলমলে নতুন লুক, মুগ্ধ ভক্তরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৪:২১ পিএম

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন লুকে সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন মেহজাবীন। এরপর ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। মাহফুজ আহমেদের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়।
পরবর্তীতে ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’ এবং ‘হাসো আন লিমিটেড’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ২০১৩ সালে ‘অপেক্ষার ফটোগ্রাফি’ এবং ২০১৭ সালের বহুল আলোচিত নাটক ‘বড় ছেলে’ তার ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
নতুন শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা গেছে সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার পোশাকে, মানানসই গহনা ও পরিপাটি মেকআপে। তার এই লুক সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নেটিজেনরা তার ফ্যাশন ও সৌন্দর্যের প্রশংসা করে মন্তব্য করছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন—আপনি আভিজাত্যের অনন্য উদাহরণ।” আরেকজন মন্তব্য করেন, “অনেক সুন্দর লাগছে।”