• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম


শিক্ষার্থীদের লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিতের প্রশ্ন, ‘হ্যালো নেতা-মন্ত্রী, নিজেদের ভগবান ভাবছেন?’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১২:১১ পিএম

শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক লাঠিচার্জের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের তীব্র সমালোচনা করে নেতা-মন্ত্রীদের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন।পোস্টে অরিজিৎ লেখেন, ‘এবার তো আপনারা ছাত্র-ছাত্রীদেরও মারধর করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না?’ এরপর তিনি আরও বলেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী! এসব কী চলছে?

নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন?’শুধু সমালোচনা করেই থেমে থাকেননি এই শিল্পী। তিনি আরও লেখেন, ‘সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য।’একই পোস্টে অরিজিৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ইমেইল ঠিকানা শেয়ার করে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের মতামত ও দাবি লিখিতভাবে জানানোর আহ্বান জানান।

তার মতে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে গণতান্ত্রিক উপায়ে নিজের বক্তব্য তুলে ধরা আরও কার্যকর।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও প্রকাশ্যে অবস্থান জানিয়ে আসছেন অরিজিৎ সিং। কয়েক দিন আগে সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিও সমর্থন ও শুভকামনা জানিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি।

/বিএসএস