• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম


জ্বালানি সংকটে উদ্যোগ, রাত ৮টার মধ্যে বন্ধ দোকান-শপিংমল

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৩:১০ পিএম

দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে সহায়তা করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে কিছু জরুরি সেবা খাত। হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো এই সময়সীমার আওতায় পড়বে না বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের নেতারা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জাতীয় সংকট মোকাবিলায় সহায়ক হবে।