চলতি মে মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে প্রায় ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার। মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এ বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে গত এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার—যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ এবং ৩০২ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। ডিসেম্বরেও ছিল শক্তিশালী প্রবাহ—৩২২ কোটি ৬৭ লাখ ডলার।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
/এএসএফ