• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ এএম


মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘ’র্ষ, গ্রাহক ফোরামের নেতা আহ’ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৯ পিএম

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গ্রাহক ফোরাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। চাকরি পুনর্বহালের দাবিতে সেখানে স্লোগান দিতে থাকেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

অন্যদিকে, একই সময়ে নিরপেক্ষ পরিচালনা পর্ষদসহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করছিল সচেতন গ্রাহক ফোরাম।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানায় সংগঠনটি।

/এসএন