• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম


হাসির বিনিময়ে মেহেদী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ৭:৪০ পিএম

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ঈদকে সামনে রেখে শিশু পরিবারের সদস্যদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া এবং প্রসাধনী সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শেরপুর সরকারি বালিকা শিশু পরিবারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সদস্য কিশোরীদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুরের উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নবারুণ স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, উপদেষ্টা সদস্য তাহমিনা জলি, সমাজকর্মী মো. মামুনুর রশীদ, শিশু পরিবারের সহকারী শিক্ষক তানজিনা আক্তার, কন্টেন্ট ক্রিয়েটর জান্নাতুল প্রিয়া, রক্তসৈনিক শেরপুর পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন, চর মোচারিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব শহীদুল ইসলাম, ৫ নম্বর পৌর ওয়ার্ডের সহসভাপতি মোহায়মিন হাসান সাবিদ, ৭ নম্বর পৌর ওয়ার্ডের রক্তদান বিষয়ক সম্পাদক রিফাতুজ্জামান কাব্য, আইটি সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যকরী সদস্য জিহাদ রানা, পিও, জিদনী, বিথি, মনি, ঝিনুক, লামিয়া, খলিল, শাহরিয়ার, মিলি, সাদিয়া ও বন্যাসহ আরও অনেকে।

মেহেদী উৎসব ঘিরে শিশু পরিবারের কিশোরীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। মেহেদী পরার পর তাদের অনেকেই নিজেদের অনুভূতির কথা জানান।

তারা বলেন, “আমাদের পরিবার নেই, তাই ঈদের উৎসবও ঠিকমতো করতে পারি না। প্রতি বছরের মতো এবারও রক্ত সৈনিকের ভাই ও আপুরা এসে আমাদের মেহেদী পরিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রসাধনী উপহার দিয়েছে। এতে আমরা খুব খুশি।”

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “এখানে শিশুরা পরিবারবঞ্চিত হয়ে আশ্রয় নিয়েছে। তারা লেখাপড়া ও খাওয়াদাওয়ার সুযোগ পেলেও পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত। তাই প্রতি বছরের মতো এবারও তাদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া এবং প্রসাধনী সামগ্রী উপহার দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে তারা যেমন আনন্দ পেয়েছে, আমরাও অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে মানসিকভাবে তৃপ্তি পেয়েছি।”

রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, “মানবতার কল্যাণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ এতিম শিশুদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা গর্ববোধ করছি। তাদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া এবং সামান্য কিছু প্রসাধনী উপহার দিতে পেরে ভালো লাগছে।”