• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম


নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ১১:০০ এএম

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায় বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লুৎফুন্নাহার রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে রোমানা বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন। গরু নিয়ে ফেরার সময় রাস্তার ওপর পৌঁছানোর পর আকস্মিক বজ্রপাতের তীব্র শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু ঘটে।

ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ নুরুল হাকিম জানান, বজ্রপাতের শব্দে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।