• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম


প্রেমের টানে চীন থেকে রংপুরের মিঠাপুকুরে যুবক, এলাকায় চাঞ্চল্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, আর সেই ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক। ব্যতিক্রমী এই ঘটনায় মিঠাপুকুর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রংপুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায়। স্থানীয় তরুণী আনিকা আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে চীনা যুবক মা লিয়াংহুইয়ের। সময়ের সঙ্গে সেই পরিচয় পরিণত হয় গভীর ভালোবাসায়।

দীর্ঘদিনের এই সম্পর্কের পরিণতি দিতেই হাজার মাইল দূর পাড়ি দিয়ে গত ২৩ এপ্রিল আনিকার গ্রামের বাড়িতে পৌঁছান মা লিয়াংহুই।

বিদেশি নাগরিকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ কৌতূহল নিয়ে ভিড় করতে শুরু করেন। অনেকেই তাকে এক নজর দেখতে আনিকার বাড়িতে জড়ো হন।

স্থানীয়দের ভাষ্য, গ্রামীণ পরিবেশে এমন ঘটনা খুব কমই দেখা যায়। ফলে পুরো এলাকায় এ নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।