• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম


ধানমন্ডি ২৭-এ এপেক্স শোরুমে আগু’ন, প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগু’ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২:০২ পিএম

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের এপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে অবস্থিত এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। আগুনের ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও নিরূপণ করা সম্ভব হয়নি।

/এসএন