• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম


শ্যামনগরে রাতে মোবাইল টাওয়ারে উঠে প্রা’ণ গেল ২২ বছরের যুবকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে মোবাইলের টাওয়ার থেকে পড়ে মাসুম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন একটি মোবাইল টাওয়ার থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম হোসেন বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, রাতে ওই যুবক মোবাইল টাওয়ারে উঠেছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত টাওয়ার থেকে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়েছে।

/এসএন