• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম


নোয়াখালিতে জানালার গ্রিল কেটে মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:৪৮ এএম

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী ছিদ্দিকী বলেন, রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন খাতে সংরক্ষিত নগদ ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানাচ্ছি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এএসএফ