নেত্রকোণায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের শহীদ মিনার মোড় এলাকায় সিঙ্গার শোরুমের ভবনের ছাদে উঠে আর্জেন্টিনার খেলা শেষে বের হওয়া বিজয় মিছিলের ভিডিও ধারণ করছিলেন ওই তরুণ। এ সময় অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুতের আঘাতে ভারসাম্য হারিয়ে তিনি তিনতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
/এএসএফ