• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


হারাম ও নববিতে জুমার নামাজ পড়াবেন দুই খ্যাতিমান শায়খ

The Pulse BD news desk
আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ১২:৫৯ পিএম

আজ শুক্রবার (১০ এপ্রিল) মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুই প্রখ্যাত ইসলামিক স্কলার।

মক্কার মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদায় জন্ম নেওয়া এই আলেম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন।

তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও উচ্চ বিচারিক কমিশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়েখ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। ১৯৭৬ সালে আল আহসায় জন্ম নেওয়া এই আলেম শৈশবেই পবিত্র কোরআন হিফজ করেন এবং ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

তিনি ২০১৫ ও ২০১৬ সালে রমজান মাসে মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।