• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:১৮ পিএম

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন হাজিদের যথাযথভাবে খেদমত নিশ্চিত করতে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হজযাত্রীদের ওপর কোনো ধরনের অন্যায়, অপরাধ বা অবিচার সহ্য করা হবে না।

হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন উল্লেখ করে তিনি আরও জানান, তিনি খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন, যেখানে হাজিরা অবস্থান করবেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন, কোনো সমস্যা হবে না।”