ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সম্পর্ক এবং কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
বুধবার (৪ জুন) সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময়ে আমাদের সম্ভবত সাক্ষাৎও হবে।’
তবে সম্ভাব্য এই বৈঠক কখন বা কী প্রেক্ষাপটে হতে পারে, সে বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ফলে ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতৃত্বকে ঘিরে যেকোনো মন্তব্যই আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি।
বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন মোজতবা খামেনি। তার সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে।
/এসএন