• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৪ পিএম


‘ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না’— আসিফ মাহমুদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ মে ২০২৬ ৫:২৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিস্টদের প্রতি কোনো ধরনের দুর্বলতা দেখানো যাবে না। শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা লেখেন, মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্যও অনেককে বিভিন্ন ইভেন্টে মায়াকান্না করতে দেখা যায়। তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের প্রতি কোন দুর্বলতা দেখানো যাবে না। এরা এসবের যোগ্য না, অর্থহীন।’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘তারা এটারই যোগ্য। (This is what they deserve)।’

তবে তিনি তার ওই পোস্টে কাদের উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টে সাড়ে ৩ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে

/এসএন