ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট।
বুধবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয় এবং ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান।
/এইচটি