চট্টগ্রামের চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান সংলগ্ন আইডিয়াল স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ডাম্পারচালক মো. ইউনুছ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জানা যায়, গত ১ মে শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি ডাম্পারকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে সেটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ডাম্পারচালক ইউনুছসহ তিনজন আহত হন।সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো— নিহত ইউনুছের ছেলে মো. রাসেল, যিনি একজন এসএসসি পরীক্ষার্থী।
বুধবার হিসাববিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার মৃত্যুর খবর জানতে পারেন তিনি। পরে বাবার জানাজায় অংশ নেন রাসেল।মাগরিবের নামাজের পর চন্দনাইশ দরবার শরীফ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মো. ইউনুছকে।চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি আটক রয়েছে।
/বিএসএস