রিয়াল মাদ্রিদে এখন যেন ঝড় বইছে, আর এর কেন্দ্রে আছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া এবং লা লিগা শিরোপা দৌড়ে বার্সেলোনা থেকে অনেক পিছিয়ে পড়ায় হতাশ সমর্থকদের ক্ষোভ এখন সরাসরি এমবাপ্পেকে ঘিরেই।বিতর্কের শুরু একটি ছবি থেকে। চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা এমবাপ্পেকে ছুটি কাটাতে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনেক সমর্থক।এরপর অনলাইনে শুরু হয় ‘এমবাপ্পে আউট’ নামে একটি পিটিশন। এটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্যোগ না হলেও অল্প সময়েই এতে ২০ লাখের বেশি সমর্থক সই করেছেন। সংখ্যাটিই স্পষ্ট করে দিচ্ছে, সমর্থকদের অসন্তোষ কতটা তীব্র।এ ধরনের পিটিশন সাধারণত ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব না ফেললেও সমর্থকদের মানসিক অবস্থার শক্ত বার্তা দেয়। এখন এমবাপ্পের প্রতিটি পদক্ষেপই নজরদারিতে—মাঠে হোক বা মাঠের বাইরে।ক্লাব এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের ইঙ্গিত দেয়নি। তবে সমর্থকদের বার্তা পরিষ্কার—ধৈর্যের বাঁধ ভাঙতে আর বেশি সময় লাগবে না। মৌসুম প্রায় শেষ হয়ে আসায় এই সময়েই এমবাপ্পের ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্তের ইঙ্গিত দেখা যাচ্ছে।
/বিএসএস